Bazar 1GO সব প্রয়োজন এক অ্যাপে
English

ব্যবহারের শর্তাবলী

Bazar 1GO প্ল্যাটফর্ম ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে আমাদের শর্তাবলীসমূহ মনোযোগ সহকারে পড়ুন।

সেবার সাধারণ নিয়মাবলী

১. অ্যাকাউন্ট তৈরি ও নিরাপত্তা
পণ্য অর্ডার করার জন্য সঠিক মোবাইল নম্বর এবং ঠিকানা প্রদান করা আবশ্যক। আপনার অ্যাকাউন্টের তথ্যের গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ আপনার।
২. অর্ডার ও মূল্য পরিশোধ
প্ল্যাটফর্মে প্রদর্শিত মূল্যে পণ্য অর্ডার গ্রহণ করা হয়। যেকোনো পণ্যের স্টক বা মূল্য পরিস্থিতিভেদে পরিবর্তিত হতে পারে। ক্যাশ অন ডেলিভারি অথবা যেকোনো ডিজিটাল পেমেন্ট মাধ্যমে মূল্য পরিশোধের সুবিধা রয়েছে।
৩. ডেলিভারি ও গ্রহণ
আমরা সর্বোচ্চ দ্রুততম সময়ে পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ডেলিভারি গ্রহণের সময় পণ্য যাচাই করে নিশ্চিত হয়ে গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে।
৪. রিটার্ন ও রিফান্ড পলিসি
পণ্য ত্রুটিযুক্ত, নষ্ট বা ভুল ডেলিভারি হলে তাৎক্ষণিকভাবে ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিন অথবা ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। সত্যতা সাপেক্ষে দ্রুত রিটার্ন বা রিফান্ড প্রদান করা হবে।
৫. নীতিমালার পরিবর্তন
Bazar 1GO যেকোনো সময় এই ব্যবহারের শর্তাবলী সংশোধন বা পরিবর্তন করার পূর্ণ অধিকার রাখে। সংশোধিত নিয়মাবলী ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথেই কার্যকর হবে।

কোনো বিষয়ে অস্পষ্টতা রয়েছে?

আমাদের যেকোনো নিয়মাবলী বা সার্ভিস সংক্রান্ত তথ্যের জন্য সরাসরি সাপোর্ট টিমের সাথে কথা বলুন।

কল করুন +৮৮০১৭০৩৪৫৬৬৫৩